প্রকাশিত: Wed, Feb 7, 2024 6:17 PM আপডেট: Fri, Jun 5, 2026 2:58 AM
[১] ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক [২] আমাদের মৈত্রী আরো শক্তিশালী হবে: ড. এস জয়শংকর
সালেহ্ বিপ্লব: [৩] ভারত সফরের প্রথম দিন বুধবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মিয়ানমার সীমান্তের পরিস্থিতিসহ আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেছেন। এক্ষেত্রে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে উভয় পক্ষ।
[৪] বৈঠক শুরুর আগে ড. হাছানকে স্বাগত জানিয়ে ড. জয়শংকর তার এক্স হ্যান্ডেলে দুজনের ছবি পোস্ট করে লিখেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, আপনাকে ভারতে স্বাগত। আমাদের আজকের আলোচনা ভারত বাংলাদেশ মৈত্রীকে শক্তিশালী করবে।
[৫] এর আগে দেশটির নিরাপত্তা পরিষদের প্রধান অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৈঠকে তারা মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
[৫.১] এই বৈঠকের পর ড. হাছান মাহমুদ ফেসবুকে লিখেছেন, দুপুর ১২.৩০ থেকে ১৩.১৫ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে চমৎকার সাক্ষাৎ করলাম। রোহিঙ্গা ইস্যুসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এটা সত্যিই একটি চমৎকার সাক্ষাৎ ছিল।
[৬] পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরদার প্যাটেল ভবনে এ বৈঠক শেষে রাজঘাটে মহাত্মা গান্ধীর দাহস্থান ও স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী। সৌধ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
[৭] এ সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেও ভারতের ব্যাপক অগ্রগতি হয়েছে। এই উন্নয়ন অগ্রগতির ধারা বজায় রাখতে আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও শান্তি যেটি বিরাজমান তা রক্ষা কর?েত হবে। সে লক্ষ্যেই আমরা আলোচনা করেছি।
[৭.১] রোহিঙ্গা ইস্যুও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন এবং মিয়ানমারে চলমান পরিস্থিতি নিয়েও একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
[৮] ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাইকমিশন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
[৯] পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পর এটি ড. হাছান মাহমুদের প্রথম দ্বিপক্ষীয় সফর। তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার দিবাগত রাতে নয়া দিল্লি পৌঁছান তিনি।
[৯.১] ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান এবং উজবেকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত স্মিতা পন্থ বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।
[১০] ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছানের নয়া দিল্লিতে প্রথম দ্বিপক্ষীয় সফর উভয় দেশের সম্পর্ককে উচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়ার বিষয় প্রতিফলিত করে।
[১১] সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন ড. হাছান মাহমুদ। তিনি বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে পৃথকভাবে বৈঠক করার কথা রয়েছে। তারা অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট উপ-আঞ্চলিক, আঞ্চলিক ও বহুপক্ষীয় ইস্যু নিয়ে মতবিনিময় করবেন।
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট